ফেন্সিডিলের বিকল্প এখন ইস্কাপ নতুন করে যুব সমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে। র্যাবে নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধ দমনসহ মাদক নির্মূলে কাজ করছে। ৯২ বোতর ইস্কাপসহ মাদক কারবারী আল আমীন (১৯) কে আটক করেছে র্যাব।
বুধবার সকলে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা থেকে অবৈধ মাদকসহ একজনকে আটক করেছে র্যাব-৫। শিবগঞ্জ থানাধীন সাহাবাজপুর ইউপির ১নং ওয়ার্ডস্থ আব্দুলপাড়া হতে ৯২ বোতল ইস্কাপ নামের অবৈধ মাদকসহ অবিযুক্তকে গ্রেফতার কর হয়েছে।
আটককৃত ব্যাক্তি বালিয়াদিঘী মধ্যপাড়া গ্রামের ফজলু মমিনের ছেলে। আটককৃত আসামির হেফাজতে থাকা একটি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে ৯২ (বিরানব্বই) বোতল ইস্কাপ জব্দ করে। গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব-৫।
পড়ুন : চট্টগ্রামে ৪২ বছরের রেকর্ড বৃষ্টি
সা/


