বিজ্ঞাপন

চরফ্যাশনে অসদুপায় অবলম্বনের দায়ে ৪ আলিম পরীক্ষার্থী বহিষ্কার

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের আলিম পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ভোলার চরফ্যাশনের চেয়ারম্যানবাজার আইডিয়াল কলেজ কেন্দ্রে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৮ জুলাই) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা কয়েকজন পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বন করতে দেখে বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে অভিযোগ যাচাই-বাছাই শেষে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা চার পরীক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেন।

কেন্দ্র কর্তৃপক্ষের প্রকাশিত নোটিশ (নোটিশ নং-০১) অনুযায়ী, বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিরুদ্ধে পরীক্ষা চলাকালে নকলসহ অসদুপায় অবলম্বনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ নুরুল আমিন স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, পরীক্ষার স্বচ্ছতা, সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও অসদুপায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এদিকে, পরীক্ষাকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সতর্কতা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

পড়ুন:মাদকের বিরুদ্ধে ‘লাল কার্ড’: দুর্গাপুরে আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী উদ্যোগ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন