বিজ্ঞাপন

মদনে অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

নেত্রকোনার মদন উপজেলায় আকস্মিক অগ্নিকাণ্ডে গোয়ালঘর পুড়ে প্রান্তিক এক কৃষকের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে কৃষকের হালের গরু, ছাগল ও অনেক সংখ্যক হাঁস। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ওই অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

বিজ্ঞাপন

খবর পেয়ে বুধবার (৮ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন। প্রাথমিক সহায়তার অংশ হিসেবে প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে দুই প্যাকেট শুকনা খাবার প্রদান করা হয়।

এরআগে, গতকাল (মঙ্গলবার) রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর (তোলাপাড়া) গ্রামে কৃষক মো. নজর মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, রাতে হঠাৎ করেই নজর মিয়ার গোয়ালঘরে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা তিনটি গরু, দু্ইটি ছাগল, ১০টি রাজহাঁস ও ৫০টি পাতিহাঁস পুড়ে ছাই হয়ে যায়। উপার্জনের সম্বল হারিয়ে কৃষক পরিবারটি বর্তমানে দিশেহারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, “কৃষকের গবাদিপশু পুড়ে যাওয়ার খবর পেয়েই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারটি যাতে ক্ষতি কাটিয়ে উঠতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে ঢেউটিন ও নগদ আর্থিক অনুদান প্রদানের দ্রুত ব্যবস্থা করা হবে।”

ঘটনাস্থল পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পড়ুন:মাদকের বিরুদ্ধে ‘লাল কার্ড’: দুর্গাপুরে আর্জেন্টিনা সমর্থকদের ব্যতিক্রমী উদ্যোগ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন