বিজ্ঞাপন

প্রাথমিক বৃত্তির ফল আজ প্রকাশ পাচ্ছে না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশ হচ্ছে না। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহপরিচালক শাহীনা ফেরদৌসী এ তথ্য জানিয়ে বলেছেন, ফলাফল দ্রুতই প্রকাশ করা হবে ।

বিজ্ঞাপন

আগে প্রাথমিক সিদ্ধান্ত ছিল আজ বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) ফলাফল প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুরোপুরি কাজটি শেষ না হওয়ায় আজ তা প্রকাশ করা হচ্ছে না।

এ বছর মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাকি ২০ শতাংশ পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেনের প্রার্থীরা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুই ভাগে আর্থিক সুবিধা দেওয়া হয়।

পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা চলে। আর পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। তার মধ্যে সাড়ে পাঁচ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন)।

পড়ুন : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১০-১১ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন