বিজ্ঞাপন

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে একটি পরিবর্তন

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় পাওয়াই বাংলাদেশের একমাত্র লক্ষ্য।

বিজ্ঞাপন

একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

টস শেষে মিরাজ বলেন, ‘আমরা আগে বোলিং করব। প্রথম ম্যাচে আমাদের বোলাররা ভালো করেছে, বিশেষ করে প্রথম ১০ ওভারে উইকেট নিতে পেরেছিল। একাদশে একটি পরিবর্তন আছে। মুস্তাফিজুর রহমান (ফিজ) আজ খেলছেন না।’

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, বেন কারান, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন