জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর রহমান।
আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান তানু, বিভিন্ন এনজিওর প্রতিনিধি, পরিবেশ ক্লাবের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পরিবেশ বিষয়ক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পড়ুন: মিশরকে অন্যায়ভাবে হারিয়ে দেওয়া হয়েছে: জোহরান মামদানি
আর/


