বিজ্ঞাপন

টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন ইউপি চেয়ারম্যান

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চানপুর ব্রিজ থেকে লতিফপুর, বান্দাচালা ও নৌকারচালা এলাকাসহ প্রায় ১০টি গ্রামের মানুষের একমাত্র চলাচলের সড়কের একটি অংশ ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন (রনি) ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের সহযোগিতায় ভেঙে যাওয়া অংশে ইট ও মাটি ফেলে সাময়িকভাবে সড়কটি মেরামতের উদ্যোগ নেন। কয়েক ঘণ্টার চেষ্টায় সড়কটি পুনরায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের উপযোগী করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের প্রায় ১০টি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছিলেন। চেয়ারম্যানের দ্রুত উদ্যোগে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। জনপ্রতিনিধি হিসেবে সরাসরি মাঠে নেমে কাজ করায় তারা তাঁর উদ্যোগের প্রশংসা করেন।

ইউপি চেয়ারম্যান আলী হোসেন (রনি) বলেন, “জনপ্রতিনিধি হিসেবে মানুষের দুর্ভোগ কমানো আমার দায়িত্ব। সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েই দ্রুত ব্যবস্থা নিয়েছি, যাতে মানুষের চলাচল স্বাভাবিক থাকে।”

এদিকে স্থানীয়দের দাবি, বর্ষা মৌসুমে বারবার সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে টেকসই উন্নয়নকাজ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : নাটোরে ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন