বিজ্ঞাপন

ব্রাজিলের বিদায়ে এবার ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন ভিনিসিয়ুস জুনিয়র। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক আবেগঘন পোস্টে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড জানান, হতাশাজনক এই অভিজ্ঞতা নিয়ে কিছু বলতে তার কয়েক দিন সময় লেগেছে। তবে সমর্থকদের ভালোবাসার কথা ভেবে চুপ থাকা তার কাছে অন্যায় মনে হয়েছে। প্রতিবেদন গ্লোবো এস্পোর্তের।

বিজ্ঞাপন

ভিনিসিয়ুস লিখেছেন, ‘প্রায় চার বছর পর আবারও হতাশাজনক একটি বিশ্বকাপ শেষ হওয়ার পর কী লিখব, তা নিয়ে ভাবতে হয়েছে। ছোট-বড় অসংখ্য মানুষ আমাদের স্বপ্নকে নিজেদের স্বপ্ন হিসেবে দেখেছেন, আমাকে সমর্থন দিয়েছেন। তাই নীরব থাকা আমার কাছে অন্যায় হতো। তবে বিষয়টি নিয়ে ভাবার জন্য আমার কয়েক দিন সময় দরকার ছিল।’

তিনি আরও বলেন, ‘ব্রাজিলের জার্সি গায়ে চাপানো আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। কিন্তু বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। আমি জানি, এই টুর্নামেন্টের জন্য কতটা প্রস্তুতি নিয়েছি, কতটা মনোযোগ দিয়েছি। আমি এটি জিততে চেয়েছিলাম দেশের মানুষ এবং আমার পরিবারের জন্য।’

হতাশার কথা উল্লেখ করে ভিনিসিয়ুস লেখেন, ‘হতাশার অনুভূতিটা ভীষণ গভীর। আমাদের এমন একটি দল ছিল, যারা আরও অনেক দূর যেতে পারত। কিন্তু আমরা তা পারিনি। এজন্য আমি ক্ষমা চাইছি। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে আমি লড়াই চালিয়ে যাব।’

দল বিশ্বকাপ থেকে বিদায় নিলেও ব্যক্তিগতভাবে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ২৫ বছর বয়সী ভিনিসিয়ুস জুনিয়র। টুর্নামেন্টে তিনি ৪টি গোল করার পাশাপাশি ১টি অ্যাসিস্টও করেছেন। এটি ছিল ব্রাজিলের হয়ে তার দ্বিতীয় বিশ্বকাপ। এখন পর্যন্ত বিশ্বকাপে ৯টি ম্যাচ খেলে তার ঝুলিতে রয়েছে ৫টি গোল ও ৩টি অ্যাসিস্ট।

পড়ুন: নাটকীয় জয়ে বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন