বিজ্ঞাপন

কানাডার টরন্টোতে বন্দুকধারীর হামলায় নিহত ২

কানাডার টরন্টো শহরে একটি বার্ষিক উৎসবে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় (১১ জুলাই) এ ঘটনায় হতাহতদের তথ্য নিশ্চিত করেছে টরন্টো পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহত অন্যদের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজের খবরে বলা হয়, টরন্টোর মিডটাউন এলাকায় চলমান বার্ষিক লাতিন সাংস্কৃতিক উৎসব ‘সালসা অন সেন্ট ক্লেয়ার’–এ গুলির ঘটনা ঘটে। হামলার পর উৎসব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পুলিশ তদন্ত ও উদ্ধার কার্যক্রম চালাতে জনসাধারণকে এলাকা এড়িয়ে চলার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়।
টরন্টো পুলিশের এক মুখপাত্র এক্সে প্রকাশিত তথ্যের বাইরে তাৎক্ষণিকভাবে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি, হামলার উদ্দেশ্য বা কাউকে গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পড়ুন: সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন