বিজ্ঞাপন

পটিয়ায় বন্যাকবলিত ২৮ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা

চট্টগ্রামের পটিয়ায় কয়েক দিনের অতিরিক্ত বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের তদারকিতে শনিবার বিকেলে পটিয়া উপজেলা পরিষদ হলরুমে এ সহায়তা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এনামুল হক এনাম। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন ভূঞা, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোর্শেদ শফী হিরো, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, সিআইপি আবুল বশর, উপজেলা যুবদলের সদস্য সচিব ওহিদুল আলম চৌধুরী পিবলু, আব্দুর সবুর, করিম মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে সরকার কাজ করছে এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, বন্যাদুর্গতদের পুনর্বাসনে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না।

অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত ২৮টি পরিবারের প্রত্যেকের হাতে এক বান্ডিল করে ঢেউটিন এবং ৩ হাজার টাকার একটি করে চেক তুলে দেওয়া হয়। এ সময় উপকারভোগীরা এ সহায়তার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পড়ুন:টানা বর্ষণে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দী লক্ষাধিক মানুষ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন