বিজ্ঞাপন

পটিয়ায় বন্যাদুর্গতদের পাশে স্বেচ্ছাসেবক দল নেতা ওবাইদুল হক রিকু

চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বন্যাকবলিত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবাইদুল হক রিকু।

বিজ্ঞাপন

শনিবার (১১ জুলাই) দিনব্যাপী চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের নির্দেশনায় বড়লিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে তিনি নিজ উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এসময় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী পরিবারের বাড়ি বাড়ি গিয়ে শুকনা খাবার, মুড়ি, চিড়া, গুড়সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়। দুর্গত মানুষের খোঁজখবর নিয়ে তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেন তিনি।

ত্রাণ বিতরণকালে ওবাইদুল হক রিকু বলেন, “পটিয়ার এমপি এনামুল হক এনামের নির্দেশনায় আমরা যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দায়বদ্ধ। বড়লিয়া ইউনিয়নের অনেক পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা মানবেতর জীবনযাপন করছেন। এই সংকটময় সময়ে সমাজের বিত্তবান ব্যক্তি ও রাজনৈতিক কর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন বড়লিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈয়দ নুর, যুবদল নেতা মোরশেদ আলম, খোরশেদ আলম, মোহাম্মদ শাহেদ, আবু বক্কর, কুসুম বড়ুয়া, স্বেচ্ছাসেবক দল নেতা রিপন তালুকদার, মোহাম্মদ জুয়েল, টিপুসহ স্থানীয়রা।

পড়ুন:টানা বর্ষণে কালিয়াকৈরে জলাবদ্ধতা, পানিবন্দী লক্ষাধিক মানুষ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন