বিজ্ঞাপন

আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড : চীনের উদ্দেশ্যে দেশ ছাড়লো বাংলাদেশ দল

আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড (IEO) ২০২৬-এ অংশ নিতে আজ ১২ জুন চীনের শেনঝেন শহরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে ৫ সদস্যের বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড (BDEO) দল। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় তারা লাল-সবুজের পতাকা বহন করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

এ বছর সারা দেশের ৪৮ হাজারেরও বেশি প্রতিযোগীর মধ্য থেকে চার ধাপের কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে এই ৫ জনকে নির্বাচন করা হয়েছে। বৈশ্বিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত পাঁচজন মেধাবী শিক্ষার্থী হলেন: ফারাবিদ ইবনে ফয়সাল (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল), ফারিহা তাসনিম (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ), যাইফ ইবনে মোর্শেদ (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ), প্রান্ত ঘোষ (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল), ফাইয়াদ সালেহীন আহমেদ (স্কলাস্টিকা)।

অলিম্পিয়াডগামী এই দলটির সাথে দলনেতা ও পর্যবেক্ষক হিসেবে গিয়েছেন BDEO কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট মোঃ আল আমিন পারভেজ, সাধারণ সম্পাদক রাফিদ আবরার এবং হেড অব কমিউনিকেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট মোঃ আল আমিন রাকিব।

২০১৯ সালে যাত্রা শুরু করা বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড শিক্ষার্থীদের মাঝে অর্থনীতির জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং তাদের বিশ্লেষণমূলক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবারের অলিম্পিয়াডে বাংলাদেশ দলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে ব্র্যাক, পূবালী ও সিটি ব্যাংক। দেশ ছাড়ার প্রাক্কালে অলিম্পিয়াড দলের সদস্যরা বৈশ্বিক মঞ্চে দেশের জন্য গৌরব বয়ে আনার দৃঢ় প্রত্যয় ও উচ্ছ্বাস ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ৭ উইকেটে জিতে হোয়াইটওয়াশ থেকে বাঁচল বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন