বিজ্ঞাপন

কুয়েটে ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’ উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, সবুজ ক্যাম্পাস গঠন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ‘দুর্বার বাংলা’ ভাস্কর্যের উত্তর পাশে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ কার্বন ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউটের পরিচালক, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও ‘বৃক্ষরোপণ সপ্তাহ’ পালন করা হচ্ছে। এ উদ্যোগ কুয়েট ক্যাম্পাসকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : গ্রামীণ মানুষের উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়-প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন