বিজ্ঞাপন

প্রতারণার মামলায় তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা এক মামলায় ছোটপর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত অভিনেত্রীর বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

এদিন এ তথ্য নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার। এর আগে গত ৫ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ মামলা করেন ‘অ্যাপোনিয়ার ফ্যাশন’-এর এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম।

মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা ‘অ্যাপোনিয়া’ নামের একটি অনলাইন পেজ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যমানের একটি শাড়ি নির্বাচন করেন। শাড়িটি গত ১৮ জানুয়ারি তার বাসায় পৌঁছে দেয়া হয়। শর্ত অনুযায়ী, তিনি শাড়িটি পরিধান করে পেজটির প্রমোশন করবেন বলে ভয়েস ও টেক্সট মেসেজে আশ্বস্ত করেছিলেন।

তবে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হলেও তিনি প্রমোশন করেননি এবং গত ছয় মাসের বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগও রাখেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তিনি প্রতারণা করে বিশ্বাসভঙ্গ করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।

সম্প্রতি ডিবির জমা হওয়া প্রতিবেদন আদালত আমলে নিয়ে সমন জারি করে অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী।

তিনি বলেন, আইনি নোটিশ পাঠানোর পরও কোনো ধরনের সাড়া না পাওয়ার কারণে ২০২৫ সালের নভেম্বর মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশ অনুযায়ী ডিবি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। এতে অভিযোগের ব্যাপারে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : অভিনয়ে বিরতি নিয়ে মুখ খুললেন ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন