বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক স্পিকার, সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি এম আসকির আলী।
এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান। তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু দেশের রাজনীতি, বিএনপি এবং গণতন্ত্র ও মানবাধিকারের সংগ্রামে এক অপূরণীয় ক্ষতি।
এম আসকির আলী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন। তিনি নিখোঁজ এম ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকেও মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া জানান।
পড়ুন:সিরাজগঞ্জে রস ব্যবসায়ীকে হত্যা, স্বামী-স্ত্রী-কন্যাসহ পাঁচ জনের যাবজ্জীবন
ইমি


