বিজ্ঞাপন

সুনামগঞ্জে সীমান্তবাসীর পাশে বিজিবি, ৫ শতাধিক মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা

সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। ক্যাম্পে প্রায় ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসাসেবা এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে তাহিরপুর উপজেলার লাউড়গড় এলাকায় এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়। এতে বিজিবি সিলেটের ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসার মেজর চৌধুরী ইমরান মাহমুদ এবং তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. নাজমুল আরেফিন চিকিৎসাসেবা প্রদান করেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী মানবিক সংকট এবং জরুরি পরিস্থিতিতে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান বিজিবির অন্যতম মানবিক দায়িত্ব।

এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান দমনের পাশাপাশি দেশের যেকোনো জরুরি পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে বিজিবির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

পড়ুন:সিরাজগঞ্জে রস ব্যবসায়ীকে হত্যা, স্বামী-স্ত্রী-কন্যাসহ পাঁচ জনের যাবজ্জীবন

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন