বিজ্ঞাপন

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ রাঙ্গাবালীর ট্রলার মাঝি

পটুয়াখালীর রাঙ্গাবালীর এক ট্রলার মাঝি মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় একই ট্রলারে থাকা আরও তিন জেলে আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার বেলা ১১টার দিকে রাবনাবাদ চ্যানেলে পায়রা সমুদ্র বন্দরের তিন নম্বর বয়া সংলগ্ন গনির টেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলের নাম রুবেল হাওলাদার ।  তিনি রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রির মাঝগ্রাম এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি ট্রলারটির মালিক ও মাঝি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল হাওলাদারের মালিকানাধীন ট্রলারটি নিয়ে তিনসহ চার জেলে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ আকস্মিক বজ্রপাত হলে রুবেল ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন।

এ সময় ট্রলারে থাকা বড়বাইশদিয়া ইউনিয়নের গাব্বুনিয়া গ্রামের রুহুল আমিন মৃধার ছেলে শাহাদাত মৃধা, একই গ্রামের বাবু সরদারের ছেলে রাজিব সরদার এবং ১২ নম্বর ডিগ্রি এলাকার শফিক ভূইয়ার ছেলে নাসির ভূইয়া বজ্রপাতে আহত হন। বজ্রপাতের পর তারা দীর্ঘক্ষণ ট্রলারে অচেতন অবস্থায় পড়ে ছিলেন।

পরে আশপাশে মাছ ধরতে থাকা অন্য ট্রলারের জেলেরা ঘটনাস্থলে গিয়ে আহত তিন জেলেকে উদ্ধার করেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই সঙ্গে নিখোঁজ রুবেল হাওলাদারকে উদ্ধারে স্থানীয় জেলেরা তল্লাশি চালাচ্ছেন।

বিকেল সাড়ে তিনটায় প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ রুবেল হাওলাদারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

বড়বাইশদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে ট্রলার থেকে নদীতে পড়ে একজন জেলে নিখোঁজ হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। নিখোঁজ জেলের এখনও কোন সন্ধান পাওয়া যায়নি। 

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, বিষয়টির খোঁজখবর রাখছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. খায়রুল হাসান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি কোস্টগার্ডকে উদ্ধার অভিযান শুরু করার জন্য অবহিত করেছি।

পড়ুন:সিরাজগঞ্জে রস ব্যবসায়ীকে হত্যা, স্বামী-স্ত্রী-কন্যাসহ পাঁচ জনের যাবজ্জীবন

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন