সড়কে ময়লা ফেলার অপরাধে আনোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যাক্তিকে ব্যতিক্রম শাস্তি প্রদান করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক।
সোমবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন নামের ঐ ব্যাক্তিকে ময়লা ফেলা অবস্থায় হাতেনাতে ধরেন ইউএনও। পরে তিনি তাকে সড়কে ময়লা ফেলার অপরাধে শাস্তিস্বরুপ ঐ সড়কের পাশে স্তুপকৃত সকল ময়লা অপসারণের নির্দেশ প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার উমর ফারুক বলেন যে, একজনকে সড়কের পাশে ময়লা ফেলা অবস্থায় হাতেনাতে ধরা হয়। এতে বয়স বিবেচনায় জেল জরিমানা না করে স্তুপকৃত ময়লা সড়ক থেকে নিজ ব্যয়ে সরানোর জন্যে নির্দেশনা দেয়া হয়।
ইউএনও আরও বলেন, আমাদের নজরদারী বাড়িয়েছি। ম্যাজিস্ট্রেট, থানা পুলিশ, গ্রামপুলিশ,প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীরা এ নজরদারী অব্যাহত রাখবে। সকলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, কেরানীগঞ্জকে ক্লিন কেরানীগঞ্জ ও গ্রিন কেরানীগঞ্জ রুপান্তরের জন্যে এ বৃহত কাজে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
পড়ুন : কালিয়াকৈর সাব-রেজিস্ট্রি অফিসে অব্যবস্থাপনা: বৃষ্টির পানিতে ভিজে গুরুত্বপূর্ণ দলিলপত্র


