ঢাকার দোহার উপজেলায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুশতাধিক পরিবারকে নগদ টাকা ও শুকনো খাবার বিতরণ করেছে দোহার উপজেলা প্রশাসন। সোমবার দিনব্যাপি রাইপাড়া ইউনিয়ন ও নারিশা ইউনিয়নের নারিশা পশ্চিমচর ও নয়াবাড়ি ইউনিয়ন এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতায় আটকাপড়া পরিবারদের এ সহায়তা করা হয়।
এ সময় রাইপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মিস্ত্রিপাড়া পুকুরে ডুবে ৫ বছরের শিশু মারা যাওয়া শিশুর পরিবারকে ২৫ হাজার টাকা, নারিশা ইউনিয়নের পশ্চিমচর ও পৌরসভার দক্ষিণ জয়পাড়ায় পানি বন্দিদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম।
ইউএনও মাঈদুল ইসলাম বলেন, ভারী বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বালি দিয়ে ড্রেন ভরাট করা হয়। এতে ড্রেন আটকে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে আমরা পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘরবন্ধী মানুষদেও মাঝে শুকনা খাবার বিতরণ করেছি। এছাড়া খুব শিগগিরি ড্রেন ব্যবস্থা চালু করা হবে। আগামীতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, পৌরসভার প্রধান প্রকৌশলী মামুনুর রশীদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, রাইপাড়া ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কুতুবউদ্দিন, উপ সহকারী প্রকৌশলী মো.আব্দুস সালাম, উপ-সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য ও নারিশা ইউনিয়ন পরিষদ প্রশাসক মেহেদী হাসান, দোহার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, মোহাম্মদ আলী সহ সরকারী কর্মকর্তাবৃন্দ।
পড়ুন : ধামরাইয়ে শ্বশুরবাড়ির সামনে গাছে ঝুলে ব্যক্তির মরদেহ উদ্ধার


