বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কৃতি সন্তান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির খবরে বড়লেখাসহ সমগ্র মৌলভীবাজার জেলায় আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের স্থায়ী কমিটিগুলো সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নীতিগত বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ প্রদান করে। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী দেশের পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক কার্যক্রম এবং বৈদেশিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর তদারকি ও দিকনির্দেশনামূলক ভূমিকা পালন করবেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাঁর এ দায়িত্বপ্রাপ্তিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল। স্থানীয়দের প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি দেশের স্বার্থ রক্ষার পাশাপাশি নিজ জন্মভূমি বড়লেখার উন্নয়ন ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে আরও কার্যকরভাবে তুলে ধরতে সক্ষম হবেন।

ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর এ দায়িত্বপ্রাপ্তিতে বড়লেখা উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের আশা, তাঁর অভিজ্ঞতা, বিচক্ষণতা ও দূরদর্শী নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পড়ুন: ইতিহাস গড়ার পথে এমিলিয়ানো মার্তিনেজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন