মাটির সুরক্ষা ও তামাক চাষ নিরুৎসাহিতকরণ বিষয়ে কৃষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল মোকছেদ মৃধার বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কৃষি সম্পসারণ অধিদপ্তর গোয়ালন্দের আয়োজনে- গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি সম্পসারণ অধিদপ্তর রাজবাড়ীর উপ- পরিচালক ড. মো: শহিদুল ইসলাম,সভায় আরোে উপস্থিত ছিলেন-ন্যাশনাল কমিউনিটি ম্যানেজমেন্ট জাতিসংঘের খাদ্য ও কৃষিসংস্থা(এফএও) কৃষিবিদ মো: মাসুদুর রহমান,গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, প্রমুখ।
এ বিষয়ে কৃষি সম্পসারণ অধিদপ্তর রাজবাড়ীর উপ- পরিচালক কৃষিবিদ ড. মো: শহিদুল ইসলাম কৃষকদের উদ্দেশে বলেন,আপনাদের বেশি টাকার প্রয়োজনে আপনাদের-ই কৃষি জমিতে তামাক চাষ করছেন,কিন্ত আপনাদের ছেলে সন্তানদের কথা কি কখনো ভাবছেন। ভাবছেন- না।আপনাদের ভবিষ্যত প্রজম্ম ছেলে সন্তানরা কি পরবর্তীতে কৃষিজমিতে চাষাবাদ করতে পারবেনা।তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তামাক চাষ থেকে বিরত থেকে অন্যান্য ফসল চাষাবাদে আপনারা মনোযোগী হবেন।
পড়ুন:আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু
ইমি/


