বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে আগামী বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ৩টার দিকে উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা আজ রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আল্টিমেটাম দেন। পরে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করে তারা উত্তরা বিএনএস সেন্টারসংলগ্ন সড়ক থেকে সরে যান।

এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায়ও বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অবস্থান নিয়েছে। বর্তমানে পুলিশ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। ক্যাম্পাসে বিজিবিও মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নিয়েছিলেন। সেখানে পুলিশও অবস্থান করছিল। পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের মধ্যে এক পাশে ছাত্রদলের নেতাকর্মীদেরও অবস্থান নিতে দেখা যায়।

এর আগে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাব মোড় প্রায় এক ঘণ্টা অবরোধ করেন।

পরে তারা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যান। বেলা সোয়া ১টার দিকে ভিসি চত্বরের সামনে থেকে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান নেন।

পড়ুন: ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন