বিজ্ঞাপন

দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করা হয়েছে এমন অভিযোগে শিক্ষামন্ত্রী মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে দিনাজপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে পরীক্ষার্থীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে পরীক্ষার্থীরা।

এসময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়াও এ সময় দিনাজপুর স্টেশনে আটকা পরে ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। দুপুর ২টা ২০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও আধাঘন্টা বিলম্ব হয়।

অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা ‘বৈষম্যের ঠিকানা, এই বাংলায় হবে না, পরীক্ষার্থীরা পানিতে, শিক্ষা মন্ত্রী কেন এসিতে, তুমি কে, আমি কে ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে শিক্ষামন্ত্রী’, ‘দফা এক, দাবি এক শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, এমন নানা স্লোগান দেন।

এদিকে অবরোধের কারণে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।‌ অনেকেই বাধ্য হয়ে হেঁটে হেঁটে তাদের গন্তব্যে যেতে দেখা গেছে।

পড়ুন:আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন