ঢাকার ধামরাইয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরের দিকে উপজেলার চন্দ্রাইল বউ বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে এই জরিমানা করা হয়। এসময় ভিআইপি বেকারি কে ৫০ হাজার টাকা এবং বন্ধু বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, বেকারি দুটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করে আসছিলো। অভিযানে এর প্রমাণ পাওয়ায় জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করার জন্য প্রতিষ্ঠান দুটিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে দুটি বেকারিকে ৭০ হাজার টাকা জরিমাণা করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:আখাউড়ায় নতুন বরিশল ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম শুরু
ইমি/


