বিজ্ঞাপন

লালমনিরহাটে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন, ৬ জন খালাস

লালমনিরহাটের পাটগ্রামের একটি হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মামলার অপর ছয় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামি হলেন পাটগ্রাম উপজেলার মুগলীবাড়ী এলাকার মামনুর রশীদ সুমন (২৫)। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় আনা অভিযোগ যুক্তিসঙ্গত সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

রায়ে আদালত উল্লেখ করেন, মামলায় আসামি সুমনের বিরুদ্ধে হত্যা-সংক্রান্ত অভিযোগ প্রমাণিত হলেও দণ্ডবিধির ৪৫৭ ও ৩৪ ধারার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া মামলায় পূর্বে কারাগারে আটক থেকে থাকলে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৩৫এ অনুযায়ী সেই সময় সাজার মেয়াদ থেকে কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন মো. শাহিন (পিচ্চি শাহিন), মো. ফরিদুল ইসলাম ভুট্টু, মো. নুর আলম, মো. লিটন মিয়া ও মো. রবিউল ইসলাম। এছাড়া পলাতক অভিযুক্ত মো. হাফিজুল ইসলাম-কেও দণ্ডবিধির ৩৫৭, ৩০২ ও ৩৪ ধারার অভিযোগে নির্দোষ গণ্য করে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। আদালত তাদের জামিনদারদেরও জামিননামার দায় থেকে অব্যাহতি দেন।

লালমনিরহাট অতিরিক্ত দায়রা জজ, আদালত-২ এস. এম. শফিকুল ইসলাম, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামি মামনুর রশীদ সুমনকে আদালতের হেফাজতে নিয়ে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মামলার আলামত থাকলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও নিষ্পত্তির নির্দেশ দেন আদালত।

রায়ে ​রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডঃ মোঃ গোলাম মোস্তফা সন্তোষ প্রকাশ করে জানান, রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত মামুনুর রশীদ সুমনকে কড়া পুলিশি পাহারায় লালমনিরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আদালতের এ রায়ের মাধ্যমে দীর্ঘদিনের আলোচিত হত্যা মামলাটির বিচারিক কার্যক্রমের নিষ্পত্তি হলো।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুর সরকারী কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন