বিজ্ঞাপন

কুষ্টিয়ায় গড়াই নদীতে ঝাঁপ দেয়া কলেজছাত্রী হাসপাতালে ভর্তি

কুষ্টিয়ার কুমারখালীতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর গড়াই নদীতে ঝাঁপ দেয়া কলেজ ছাত্রী শর্মিলা খাতুন (২২) কে হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গড়াই নদীর উপর কুমারখালী শহর-যদুবয়রা সংযোগকারী গোলাম কিবরিয়া ব্রিজ থেকে ঝাঁপ দেন ওই তরুণী। এর প্রায় তিন ঘন্টাপর রাত দশটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে উপজেলার জিলাপিতলা এলাকায় নিজেই নদের তীরে উঠে পড়ে সে। পরে স্থানীয়রা ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, উদ্ধারের পর ওই কলেজ ছাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করা যায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

স্বজনরা জানান, ভালো সাঁতার জানা শর্মিলা নদীতে ঝাঁপ দেয়ার পর রাত দশটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে উপজেলার জিলাপিতলা এলাকায় নিজেই নদীর তীরে উঠে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তাকে। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে গিয়ে ভর্তি করে তাকে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন ওই তরুণী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসকরা।

এর আগে মঙ্গলবার সকালে স্বামীর সাথে ঝগড়া করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গড়াই নদীর উপর কুমারখালী শহর-যদুবয়রা সংযোগকারী গোলাম কিবরিয়া ব্রিজ থেকে ঝাঁপ দেন ওই তরুণী। নিখোঁজ ওই কলেজ ছাত্রী কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী। এবং তিনি কুষ্টিয়া সরকারি কলেজের বিএ (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

পড়ুন : মোহনগঞ্জে ছাত্রদলের নতুন নেতৃত্ব: ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন