বিজ্ঞাপন

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি

দীর্ঘদিন আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির। র‍্যাব-৮ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাব-৮, সিপিএসসি, বরিশাল এবং র‍্যাব-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরের মতিঝিল থানাধীন দৈনিক বাংলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে পিরোজপুরের ভান্ডারিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আজিম হাওলাদার (৩১)-কে গ্রেফতার করে। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, ভান্ডারিয়া থানার মামলা নং-১০ (তারিখ: ১৭ মে ২০০৮) এবং জিআর নং-৭২/২০০৮-এর অধীনে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৭ ধারার মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। এ কারণে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন, যা পিরোজপুরের ভান্ডারিয়া থানায় কার্যকর ছিল।

র‍্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওই আসামিকে গ্রেফতারে গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তি এবং নিবিড় নজরদারির সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অবশেষে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন : সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, বন্যার ঝুঁকিতে ৩১ ইউনিয়ন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন