বিজ্ঞাপন

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয়ের পর ওয়ানডে সিরিজ হারের ক্ষত না শুকাতেই এবার টি-টোয়েন্টি সিরিজেও ধাক্কা খেল বাংলাদেশ। বুলাওয়েতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ৩২ রানে পরাজয়ের মুখ দেখল টাইগাররা। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারার পর সংক্ষিপ্ততম ফরম্যাটেও বাংলাদেশ দলের শুরুটা হলো হতাশার।

বুধবার (১৫ জুলাই) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৭০ রানের লক্ষ্য দিয়েছিলে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে ৬ বল হাতে থাকতেই ১৩৮ রানে অলআউট হয় টাইগাররা। এতে ৩২ রানের জয়ে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়ে গেল রোডেশিয়ানরা।

জবাব দিতে নেমে বাংলাদেশ প্রথমে হারায় সাইফ হাসানকে। খোলসবন্দী সাইফ ১৫ বলে রান করেন মোটে ১২। তানজিদ তামিম ৮ বলে ১৬ রান করলেও থিতু হতে পারেননি। পারভেজ হোসেন ইমন, অধিনায়ক তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান- প্রত্যেকেই ছিলেন মলিন।

প্রায় ৩ বছর পর একাদশে ফেরা ইয়াসির আলী এক প্রান্ত আগলে রেখে ৩৮ বলে ৫৪ রানের ইনিংস খেলেন, হাঁকান দুটি চার ও তিনটি ছক্কা। তবে তা শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। শেষদিকে ১৮ বলে ১৯ রান করেন শেখ মেহেদী হাসান। মাত্র ১৩৮ রানে গুটিয়ে গেলে ৩২ রানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

এর আগে ব্যাট করতে নেমে  দুই ওপেনার ব্রায়ান বেনেট ও তাদিওয়ানাশে মারুমানি উড়ন্ত সূচনা এনে দেন জিম্বাবুয়েকে। ৯ বলে ১৪ রান করে মারুমানি বিদায় নিলেও বেনেট রানের চাকা সচল রাখেন।

ডিওন মেয়ার্স একপ্রান্ত আগলে রাখতে গিয়ে ২০ বলে ২০ রান করে বিদায় নিলে বোলারদের ওপর চড়াও হন অধিনায়ক সিকান্দার রাজা। ১৩ বলে ২০ রান করে তিনি সাজঘরে ফেরার আগে অবশ্য বেনেটকে বিদায় নিতে হয়। 

তার আগে ৩০ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন এই ওপেনার। শেষদিকে ২৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন রায়ান বার্ল। ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন ব্র্যাড ইভান্স।

বিজ্ঞাপন

পড়ুন : উইম্বলডনে টানা দ্বিতীয় শিরোপা জিতলেন সিনার



বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন