বিজ্ঞাপন

নতুন ভোটার হওয়ার শেষ সময় জানালো নির্বাচন কমিশন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার আবেদন গ্রহণ করা হবে। ফলে যোগ্য নাগরিকদের হাতে আবেদন করার জন্য রয়েছে আর মাত্র ১৫ দিন।

বিজ্ঞাপন

বুধবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণ করেছেন কিন্তু এখনো ভোটার তালিকায় নাম ওঠেনি—এমন ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

নির্ধারিত সময়ের আবেদন যাচাই-বাছাই শেষে আগামী ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে তালিকাটি জনসাধারণের দেখার জন্য প্রদর্শন করা হবে।

খসড়া তালিকায় কারও নাম বাদ পড়লে বা ব্যক্তিগত তথ্যের কোনো ভুল থাকলে ২৪ আগস্ট পর্যন্ত নতুন করে অন্তর্ভুক্তি কিংবা তথ্য সংশোধনের আবেদন করা যাবে। এসব আবেদন নিষ্পত্তির পর ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

অন্যদিকে, স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে। আপত্তি নিষ্পত্তি ও প্রয়োজনীয় কার্যক্রম শেষে ২৭ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য সামনে রেখে আগস্টের মাঝামাঝি বা শেষের দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

পড়ুন: বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা-স্পেন, কার হাতে উঠবে ট্রফি?

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন