বিজ্ঞাপন

মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

মিয়ানমার উপকূলে সম্প্রতি দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনের বেশি আরোহী নিহত হয়ে থাকতে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) যৌথ বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। খবর রয়টার্সের।

যৌথ বিবৃতিতে বিবৃতিতে বলা হয়েছে, জুন মাসের শেষের দিকে জাহাজ দুটি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরু করেছিল। যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিলেন রোহিঙ্গা। তাদের অনেকে আবার বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকে গিয়েছিলেন।

নৌকাডুবির এ ঘটনায় ৫০০ জনের বেশি নিহত হয়ে থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

নৌকাডুবির ঘটনা এবং এতে নিহতের সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা না হলেও সম্ভাব্য ভয়াবহ প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইউএনএইচসিআর ও আইওএম।

বিবৃতিতে জানানো হয়েছে, প্রায় ২৫০ আরোহী নিয়ে যাত্রা শুরুর পরপরই প্রথম নৌকাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অন্যদিকে ৮ জুলাই ২৮০ যাত্রীসহ দ্বিতীয় নৌকাটি মিয়ানমারের আয়েয়ারওয়াদি উপকূলে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

পড়ুন : সাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, ৩ নম্বর সতর্কসংকেত বহাল

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন