অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ইআরপি, আইটি বিভাগে এক্সিকিউটিভ পদে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
চাকরির ধরন: বেসরকারি
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: ইআরপি, আইটি
আবেদনের যোগ্যতা: প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি বা এমএসসি ডিগ্রি থাকতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্টে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন ও কর্মস্থল
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: ঢাকা (গুলশান-১)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধ: নির্বাচিত প্রার্থীরা প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি, গ্র্যাচুইটি, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, জীবন বিমা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়, প্রাপ্যতা সাপেক্ষে পিক অ্যান্ড ড্রপ সুবিধা, ডে-কেয়ার সুবিধা এবং অ্যাপেক্সের পণ্যে ফ্যামিলি ডিসকাউন্টসহ বিভিন্ন সুবিধা পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৪ আগস্ট ২০২৬।
সা/


