বিজ্ঞাপন

রাজবাড়ীতে মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে মাছের ঘেরে বিদ্যুতের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো: মোশারফ খান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৬ জুলাই) সকাল ৯ টার দিকে দূর্গাপুর মাছের ঘেরে এ দূর্ঘটনা ।

নিহত মো. মোশারফ খান (৪০) উপজেলার দুর্গাপুর গ্রামের দবির খানের ছেলে৷

কালুখালী থানা পুলিশ সূত্রে জানা যায়- বুধবার রাতে খাবার খেয়ে মোশারফ তার মাছের ঘেরে গেলে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এক অজ্ঞাত পথচারী ঘেরের পাশ দিয়ে যাওয়ার সময় পানির মধ্যে যুবকের লাশটি পড়ে থাকতে দেখেন পরে দুর্গাপুর স্ট্যান্ডে থাকা স্থানীয় লোকজনকে খবর দিলে স্থানীয়রা ফায়ার সার্ভিস ও কালুখালী থানা পুলিশকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানির মধ্যে থেকে যুবক মোশারফকে উদ্ধার করা হয়।তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছের ঘেরে থাকা বৈদ্যুতিক বাল্বের লাইন ঠিক করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে মারা যান।

এ বিষয়ে কালুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

পড়ুন : অপ্রমাণিত তালাকের অজুহাতে স্ত্রী-সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না: হাইকোর্ট

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন