চব্বিশের জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
এ সময় তিনি বলেন, ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি, তারা আসুক, বাংলাদেশে আমরা ও দেখিয়ে দিব বাংলাদেশের জনগণ কিভাবে প্রতিবাদ গড়ে তুলতে জানে। এ ছাড়া দুই বছরেও ওয়াসিম হত্যা মামলার বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা বলে মনে করেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা মুরাপাড়ায় শহীদ ওয়াসিমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একজন কর্মী হিসেবে আমিও জুলাই হত্যাকাণ্ডের বিচার চাই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা রাজনীতি টিকিয়ে রাখতে নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। তবে দেশের জনগণই তা প্রতিহত করবে।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম বলেন, দুই বছরেও মামলার কোন অগ্রগতি নেই। হত্যাকান্ডের যিনি নির্দেশদাতা তিনিও সমানভাবে অপরাধী। তারও বিচার হতে হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে পারলেই জুলাই-আগস্টের সকল শহীদের আত্মা শান্তি পাবে।
২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরের ষোলশহর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরাম।
প্রতিমন্ত্রী বলেন, খুনী হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি।সেই আসবে দূরে থেকে হুমকি দমকি দিয়ে যাচ্চে।সেই বাংলাদেশের আসবে, সেই বাংলাদেশের এসে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করবে, আমি মনে করি যে সেটা কেবল মাত্র রাজনৈতিক। তারা যে বিলুপ্ত হতে চলেছে সেটিকে জিয়ে রাখার জন্য এই ধরণের বক্তব্য দিয়ে চলেছে।কিন্তু আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগ্রাম করেছি,লড়াই করেছি আমাদের ভাইদের যারা হত্যা করেছে,তারা যদি আবার বাংলাদেশের মাটিতে এসে রাজনীতি করার দূরের কথা, বাংলাদেশের মাটিতে পা রাখার মাত্র সেখানে জনগণকে সাথে নিয়ে এই ফাঁসির রায় কার্যকর করার জন্য যা যা করণীয় সকল কিছু করবো।
তিনি আরো বলেন, একটা সময় ছিল আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি,আমরা ধরে নিয়েছি আমরা শহীদ হয়ে যাব।স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবো না।আমি মনে করি, বাংলাদেশের জনগণ আওয়ামীলীগকে ঘৃণাভরে প্রত্যাখান করেছেন।তারা যে ধরণের বক্তব্য দিয়ে চলেছে সেটি কেবলমাত্র রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস মাত্র।
পড়ুন: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত মেজর মোজাফফর আটক


