বিজ্ঞাপন

সাভারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্রদলের স্মরণসভা

জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের উদ্যোগে সাভারে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সাভারের ব্যাংক কলোনি এলাকার দেওয়ান ভিলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।

স্মরণসভায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত জুলাইযোদ্ধা এবং আন্দোলনে অংশগ্রহণকারী ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

আলোচনা শেষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে শহীদ পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় সাবেক খেলোয়াড়দের নিয়ে মতবিনিময় সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন