বিজ্ঞাপন

চন্দনাইশে অর্থমন্ত্রীর ত্রাণ কর্মসূচিতে মঞ্চ ধস, হুড়োহুড়িতে আহত ১০

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ধসের ঘটনা ঘটেছে। এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মঞ্চে উপস্থিত নেতারা নিচে পড়ে যান। তবে মন্ত্রী অক্ষত থাকলেও পরে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে হুড়োহুড়িতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে দোহাজারী পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রী গাড়ি থেকে নেমে মঞ্চে ওঠার পর অতিরিক্ত লোকজনের চাপে হঠাৎ মঞ্চটি ধসে পড়ে। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমদ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক, বোয়ালখালী আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

মঞ্চ ধসের পর মন্ত্রী ঘটনাস্থল ত্যাগ করে সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা দেন। পরে স্থানীয় নেতারা ত্রাণ বিতরণ শুরু করলে উপকারভোগীদের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এতে ত্রাণ নিতে আসা নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মন্ত্রী মহোদয় মঞ্চে ওঠার পর অতিরিক্ত চাপের কারণে মঞ্চ ধসে পড়ে এবং সেখানে উপস্থিত সবাই নিচে পড়ে যান। তবে এ ঘটনায় কেউ গুরুতর হতাহত হননি।”

হুড়োহুড়িতে ১০ জন আহত হওয়ার বিষয়ে জানতে চাইলে ইউএনও বলেন, “মন্ত্রী চলে যাওয়ার পরের ঘটনাটি আমার জানা নেই। তখন আমি ঘটনাস্থল ত্যাগ করেছিলাম।”

পড়ুন : বন্যার্তদের পুনর্বাসন পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন