বিজ্ঞাপন

বাংলাদেশের অর্থনীতি নিয়ে যে পূর্বাভাস আইএমএফের

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলছে, আর্থিক খাতে চাপের কারণে ২০২৭ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৫% নেমে আসতে পারে। মধ্যম মেয়াদে যা হবে ৩ শতাংশেে নিচে।

ঢাকায় আইএমএফ প্রতিনিধি দলের সফর শেষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আইএমএফ জানায়, উচ্চমূল্যস্ফীতি, রাজস্ব আয়ের ঘাটতি, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং বৈদেশিক খাতে চাপ আছে বাংলাদেশের। তবে রেমিটেন্স ইতিবাচক।

এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশের সামনে জ্বালানি ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি, সরবরাহে বিঘ্ন, আমদানি ব্যয় বৃদ্ধি ও ভর্তুকি ব্যয় বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমএফএ’র ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।

পাশাপাশি বাংলাদেশ সফরে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তথ্য পর্যালোচনার পর নতুন ঋণ কর্মসূচির পরিমাণ ও এর সাথে যুক্ত শর্ত নিয়ে আগামী কয়েকমাসে আলোচনা হবে বলে জানায় সংস্থাটি।

এর আগে, গত ১২ জুলাই সরকারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করতে ঢাকায় আসে আইএমএফের প্রতিনিধি দল। সংস্থাটির মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশনের প্রধান ইভো ক্রজনার ১২ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

পড়ুন : দেশে আরও বাড়ল বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন