বিজ্ঞাপন

মুছাপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় লাঙ্গলবন্দ বারপাড়া এলাকায় মুছাপুর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তারা মিয়া।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন।

এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এবং ৯টি ওয়ার্ডের সম্ভাব্য সদস্য (মেম্বার) প্রার্থীদের তালিকা উপস্থাপন করা হয় এবং তাদের সঙ্গে মতবিনিময় করা হয়। বক্তারা বলেন, প্রাথমিকভাবে প্রস্তুত করা এসব তালিকা পরবর্তীতে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দের কাছে পাঠানো হবে। তাদের মতামত ও সিদ্ধান্তের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা নির্ধারণ করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন যথাক্রমে ১নং ওয়ার্ডের মো. গোলজার হোসেন, মো. হারুন অর রশিদ, মো. রুবেল, মো. আলী ও নজরুল ইসলাম; ২নং ওয়ার্ডের মো. ইব্রাহিম, কবির ও বিল্লাল হোসেন; ৩নং ওয়ার্ডের শামীম, সেলিম, নূর মোহাম্মদ, আফজাল, ইব্রাহিম খান, শফিক ও আনোয়ার; ৪নং ওয়ার্ডের কাদির, অনিক, বাতেন, বারেক, মামুন, নয়ন, তৌলাদ, আব্দুল রহিম, জামাল মিয়া, ফারুক ও চুন্নু; ৫নং ওয়ার্ডের মাহাবুব, হারুন অর রশিদ, নুর হোসেন, মোতালেব, খাইরুল বাসার ও হানিফ; ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য আবুল ও জলিল; ৭নং ওয়ার্ডের মিজানুর রহমান মোস্তাক, শফিক, নূরুল আলম মোল্লা ও নাজির মাহমুদ; ৮নং ওয়ার্ডের আলম; এবং ৯নং ওয়ার্ডের ইউসুফ, সানাউল্লাহ, মফিজুল ও জাহারুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মীসভায় দলীয় নেতাকর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : বন্যার্তদের পুনর্বাসন পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন