বিজ্ঞাপন

গাংনী সাব-রেজিস্ট্রি অফিসে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন, বিচার দাবি

মেহেরপুরের গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের টিসি মোহরার আবুল কালাম আজাদ তার ওপর হামলা, মারধর, ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত উপজেলা প্রাঙ্গণ ও হাসপাতাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে আবুল কালাম আজাদ তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে আবুল কালাম আজাদ দাবি করেন, ১৫ জুলাই দুপুরে নুরুল ইসলাম নামে এক ব্যক্তি একটি দলিল রেজিস্ট্রি করতে সাব-রেজিস্ট্রি অফিসে আসেন। দলিলে জমির পরিমাণ নিয়ে অসঙ্গতি ধরা পড়ায় সংশোধনের পরামর্শ দেওয়া হলে তিনি ক্ষিপ্ত হয়ে অফিসে চিৎকার-চেঁচামেচি করেন এবং কর্মচারীদের হুমকি দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে খবর দেওয়া হয়। পরে বিষয়টির আপাত সমাধান হলেও রাত ৮টার দিকে একদল ব্যক্তি অফিসে প্রবেশ করে তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, হামলাকারীরা তাকে টেনে-হিঁচড়ে অফিসের বাইরে নিয়ে গিয়ে মারধর করে, পকেট থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে চোখে আঘাতের চেষ্টা করে। পরে তাকে হাসপাতাল বাজারের একটি রাজনৈতিক কার্যালয়ে নিয়ে গিয়ে লাইভ ভিডিও করার মধ্যেও মারধর করা হয় বলে তিনি দাবি করেন।

আহত অবস্থায় প্রথমে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে রেফার করা হয়।

আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় তিনি ১৭ জুলাই রাতে গাংনী থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ, আলামত ও অন্যান্য প্রমাণ যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনার উদঘাটন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি কোনো পক্ষের প্ররোচনায় বিভ্রান্ত না হয়ে যাচাই করা তথ্য প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

পড়ুন : এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন