বিজ্ঞাপন

মাইজভান্ডারে খোশরোজ শরীফ উপলক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মহান ৭ই ভাদ্র (২২ আগস্ট) হযরত শাহছুফী আলহাজ্ব মাওলানা ছৈয়দ মুজিবুল বশর আল হাসানী আল মাইজভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে নিশ্চিত করার লক্ষ্যে এক পূর্ব প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ জুলাই) রাতে গাউছিয়া রহমান মঞ্জিলের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

আশেকানে মাইজভান্ডারী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান, নাজিরহাট হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন, আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আ. ফ. ম. জামাল উদ্দীন, ব্যারিস্টার শাহিন মিরাজ চৌধুরী, শিল্পপতি এম. এয়াকুব আলী মাইজভাণ্ডারী, অ্যাডভোকেট মোহাম্মদ সাইফ উদ্দিন, প্রফেসর ড. মোজাহেরুল আলম মাইজভাণ্ডারী, অ্যাডভোকেট হোসেন শহিদ মুজিব আলম বাপ্পীসহ প্রশাসনের কর্মকর্তা, আশেকানে মাইজভান্ডারি এসোসিয়েশনের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় পবিত্র খোশরোজ শরীফকে কেন্দ্র করে আগত ভক্ত-আশেকানদের নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা, স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা এবং সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।

পড়ুন: ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন