বিজ্ঞাপন

মেহেরপুরে গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি বিতরণ

মৌসুমি প্রণোদনা বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মেহেরপুরের গাংনী উপজেলায় ১০ হাজার ২০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। সোমবার (২০জুলাই) সকালে গাংনী উপজেলা অডিটোরিয়াম চত্বরে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের অতিরিক্ত পরিচালক সঞ্জীব কুমার গোস্বামী,গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কৃষি বিভাগ জানায়, কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৫৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ টি করে গাছের চারা, ৫ কেজি করে গোবরের জৈব সার এবং ৫টি করে বাঁশের খুঁটি প্রদান করা হয়েছে। এছাড়া উপজেলার ২২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে ১০টি করে গাছের চারা, ৫০ কেজি করে গোবরের জৈব সার এবং ১০টি করে বাঁশের খুঁটি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ জায়গায় গাছ লাগানো এবং সেগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান তারা।

পড়ুন: ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন