চট্টগ্রামের বোয়ালখালীতে বন্যাদুর্গত দুঃস্থদের মাঝে চট্টগ্রাম সমিতি ঢাকার উদ্যােগে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (১৯ জুলাই) বিকেলে বোয়ালখালীর শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন, পশ্চিম গোমদন্ডী ও পূর্ব গোমদন্ডী এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বোয়ালখালী প্রেস ক্লাবের সদস্যরা এতে সার্বিক সহযোগিতা করেন।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য তৌহিদুর রহমান, এম মনির চৌধুরী রানা, এম আর তাওহীদ , তাজুল মানিক, শাহেদ হোসেন ছোটনসহ অন্যান্যরা।
পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
আর/


