অতিবৃষ্টি ও দূযোর্গপূর্ণ আবহাওয়ার কারনে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের অসহায় ও নিম্ন -আয়ের শতাধিক নারী ও পুরষের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে এ চাউল বিতরণ করা হয়।
এ সময় অসহায় ও নিম্ম আয়ের শতাধিক নারী ও পুরুষের মাঝে চাউল বিতরণ করেন- মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত ও রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খাজা আব্দুস সাত্তার (খাজা বাবলু)সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এ বিষয়ে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত ও খানখানাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খাজা আব্দুস ছাত্তার (খাজা বাবলু) বলেন,মানবিক কার্যক্রমের অংশ হিসেবে খানখানাপুরের ৭ ও ৮ নং ওয়ার্ডে চাউল বিতরণের কাজ শুরু করা হলো,পরবর্তীতে আরো মানুষের মাঝে চাউল বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।আমরা এসব অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে থেকে তাদের কাছে চাউল সহায়তা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো-ইনশানআল্লাহ।
পড়ুন : সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


