বিজ্ঞাপন

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধানমন্ত্র নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে বিক্ষোভরত রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

এর আগে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে সাড়া দিয়ে ভারতের সংসদ অভিমুখে যাত্রা করা শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান নেন প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতারা। মঙ্গলবার বিকেলে কংগ্রেসের শীর্ষ নেতারা নয়া দিল্লির ৭ লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বসে পড়েন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কে সি বেনুগোপাল, কেরলমের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন ও কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।

কংগ্রেস নেতাদের আচমকা এই পদক্ষেপ নিরাপত্তা রক্ষীদের হতচকিত করে ফেলে। তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছিলেন।

পড়ুন : ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন