বিজ্ঞাপন

বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত মো.মুছা (৫২) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে নগরীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, নগরীর কোতোয়ালী থানার পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি প্রক্রিয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মো. মুছা বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর পূর্ব গোমদন্ডী লাল মিয়ার বাড়ির মৃত আল আমিনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই বিকেল ৫টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার কানুনগোপাড়া বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

সেদিন বিকেলে গুরুতর আহত অবস্থায় মুছাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতলে স্থানান্তর করা হয়।

পরদিন আইসিইউ সাপোর্টের জন্য আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পড়ুন : টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন