একটি সুস্থ শহর, একটি নিরাপদ সমাজ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে মাসব্যাপী ব্যাপক হারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছে। এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বরিশাল সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এই কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। মাসব্যাপী এই টিকাদান অভিযানে নগরীর পথকুকুর ও পোষা কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিনের আওতায় আনা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানান, জলাতঙ্ক মুক্ত ও নিরাপদ শহর গড়ে তোলার লক্ষ্যেই সিটি কর্পোরেশন এই পদক্ষেপ গ্রহণ করেছে। গণটিকার মাধ্যমে কুকুরের কামড়ে জলাতঙ্ক ছড়ানোর ঝুঁকি বহুলাংশে হ্রাস পাবে এবং নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।
পড়ুন:কুষ্টিয়ায় পদ্মা নদীর ভাঙনরোধে শুরু হয়েছে জিও ব্যাগ ফেলা
ইমি/


