বিজ্ঞাপন

নিয়ামতপুরে মায়ের হাতে সন্তান হত্যা

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় মায়ের হাতে বিষপান করে সন্তানকে হত্যার অভিযোগ।

বিজ্ঞাপন

‎বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের পশ্চিম মীরাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ‎নিহত শিশু ওই গ্রামের হারুন রশিদের ছেলে আবু সাইদ (১৭ মাস)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিলো। বুধবার দুপুরের কোনো একসময় সাহিদা নামে ওই গৃহবধূ প্রথমে নিজের শিশু সন্তান আবু সাইদকে বিষপান করান। পরে তিনি নিজেও বিষপান করেন।

‎পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত মা ও শিশুকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । চিকিৎসক শিশু আবু সাইদকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় সাহিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

‎নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। প্রাথমিকভাবে পারিবারিক কলহের বিষয়টি জানা গেলেও প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন:চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন