বিজ্ঞাপন

মানবিক উদ্যোগে চর মিরপুরে খাল পারাপারের নৌকা দিলেন হাজী আব্দুস সাত্তার

সিরাজগঞ্জ পৌরসভার চর মিরপুর এলাকার তারকাটা মিল সংলগ্ন খাল পারাপারে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াতে নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হচ্ছিল।

বিজ্ঞাপন

এলাকাবাসীর দীর্ঘদিনের এই সমস্যার কথা জানতে পেরে সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তারের উদ্যোগে খাল পারাপারের জন্য একটি নৌকা প্রদান করা হয়েছে। নৌকাটি চালু হওয়ায় স্থানীয়দের যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

নৌকা পেয়ে এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করায় হাজী মোঃ আব্দুস সাত্তারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তারা বলেন, দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে এই উদ্যোগ তাদের দৈনন্দিন চলাচলে স্বস্তি এনে দেবে।

এ বিষয়ে হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, মানুষের প্রয়োজনের পাশে দাঁড়ানোই তাঁর মূল লক্ষ্য। সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং জনকল্যাণে ভবিষ্যতেও এ ধরনের কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পড়ুন : হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৫ শিশুর মৃত্যু

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন