বিজ্ঞাপন

রোটারি ক্লাব অব ময়মনসিংহের ৬৯তম অভিষেক

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে রোটারি ক্লাব অব ময়মনসিংহের ৬৯তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা আসনের সাংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সাংসদ সদস্য সালমান ওমর রুবেল, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকনুজ্জামান রোকন সরকার প্রমুখ।

এসময় বিদায়ী সভাপতি মনজুরুল হক কাজল নবনির্বাচিত সভাপতি মনসুরুল আলম চন্দনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে ক্লাবের স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন এবং নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি ২০২৬-২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে রোটারি ক্লাবের সদস্য, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি মনসুরুল আলম চন্দন এবং সেক্রেটারি আব্দুল আলিম উপস্থিত সকলকে আগামী দিনের কার্যক্রমে অংশগ্রহণ করে ক্লাবকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

পড়ুন : সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন