বিজ্ঞাপন

পদত্যাগপত্রে যা লিখেছেন ভারতের শিক্ষামন্ত্রী

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ককরোচ জনতা পার্টির (সিজেপি) টানা আন্দোলনের মুখে শনিবার (২৫ জুলাই) পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পদত্যাগের ঘোষণা দেয়ার পাশাপাশি সেখানে নিজের পদত্যাগপত্রও তুলে ধরেছেন তিনি।

ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, বিষয়টি তার কাছে কোনো ‘ব্যক্তিগত মর্যাদার’ প্রশ্ন নয়। গত ১০ দিনে ঘটে যাওয়া ঘটনাক্রম দেখে তিনি ব্যথিত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন। এ ছাড়াও পদত্যাগপত্রে নিটের (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনার দায় প্রথম দিন থেকেই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বলেও উল্লেখ করেছেন তিনি।

পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান লিখেছেন, গণতন্ত্রের শক্তির প্রতি সবসময় আমার অটল বিশ্বাস ছিল এবং আমি আমাদের তরুণদের আকাঙ্ক্ষা, স্বপ্ন ও প্রত্যাশাকে গভীরভাবে শ্রদ্ধা করি। তারা শুধু ভারতের ভবিষ্যৎই নয়, বরং এক নতুন ও উন্নত ভারতের ধারক, নির্মাতা ও স্থপতি। গত ১০ দিনের ঘটনায় আমি মর্মাহত। এটি আমার জন্য ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়। ভারতের যুবশক্তিই এই দেশের প্রকৃত শক্তি।

ধর্মেন্দ্র প্রধান আরও লিখেছেন, আমি দেশের তরুণদের মোহের দুষ্টচক্রে পড়তে না দেয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। যন্তর মন্তর এবং সারা দেশের পরিস্থিতি যেন দেশবিরোধী শক্তি দ্বারা অপব্যবহার না হয়, দেশের ঐক্য বজায় রাখতে হবে, ভারতের একজন ছাত্রেরও ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় জড়িয়ে না পড়ে এবং আমাদের সন্তানেরা যেন তাদের সময় পড়াশোনায় উৎসর্গ করে ও ক্যারিয়ার গড়ার দিকে মনোযোগ দেয়। এই কথা মাথায় রেখে আমি প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা, আস্থা এবং অবিরাম সমর্থনের জন্য আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে আমি মন্ত্রিপরিষদের সব সহকর্মী, মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ছাড়াও যাদের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, তাদের সবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশের সেবা করাই আমার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার।

দিল্লির যন্তর মন্তরে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অবস্থানরত আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তার পদত্যাগের দাবিকে কেন্দ্র করেই সিজেপি এবং কেন্দ্রের মধ্যকার আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছিল। তবে গত ২০ জুলাই সিজেপির নেতৃত্বে আয়োজিত ‘চলো সংসদ’ অভিযানের কয়েকদিনের মধ্যেই এই পদত্যাগের ঘটনা ঘটল।

বিজ্ঞাপন

পড়ুন : আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন