বিজ্ঞাপন

মির্জাপুরে বংশাই নদীতে আবারও কিশোর নিখোঁজ

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে গোসল করতে নেমে মো. ইসমাইল হোসেন (১৪) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার হাটুভাঙ্গা গ্রামসংলগ্ন বংশাই নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ইসমাইল হোসেন গাজীপুরের কোনাবাড়ি থানার আমবাগ এলাকার বাসিন্দা। সে ওই এলাকার মো. ইব্রাহিম খলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের কোনাবাড়ি এলাকার বাগিয়া নদীর ঘাট থেকে প্রায় ৭০-৮০ জনের একটি দল নৌকা ভ্রমণে মির্জাপুরের বংশাই নদীতে আসে। পরে তারা হাটুভাঙ্গা গ্রামসংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে ইসমাইল পানিতে নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে এসে নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসমাইল হোসেনের কোনো সন্ধান পাওয়া যায়নি। ডুবুরি দলের সদস্যরা নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, বংশাই নদীতে প্রায় প্রতিবছরই গোসল ও নৌকা ভ্রমণে এসে এমন দুর্ঘটনা ঘটছে। নদীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রাণহানির ঝুঁকি বাড়ছে। বিশেষ করে নৌকা ভ্রমণে আসা পর্যটক ও দর্শনার্থীদের নদীতে নামার ক্ষেত্রে সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন তারা।

স্থানীয়রা আরও বলেন, বংশাই নদীর ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং নদীতে গোসল করতে নামা ও নৌভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব।

এদিকে, নিখোঁজ কিশোর ইসমাইল হোসেনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যদের পাশাপাশি স্থানীয়রাও নদীতে তল্লাশি চালাচ্ছেন।

বিজ্ঞাপন

পড়ুন : বগুড়া দলিল লেখক সমিতির নির্বাচনে ছোরা প্রদর্শন: অভিযুক্ত প্রার্থী রনি গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন